Cash On Delivery Rules

ইন্টারনেটে অনলাইন শপিং বা ক্যাশ অন ডেলিভারি ব্যবহারের সময় কিছু শর্ত থাকে যা গ্রাহক ও কোম্পানির উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। এখানে কুরিয়ার ক্যানসেলেশন রেট (Courier Cancellation Rate), ডেলিভারি চার্জ এবং সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে আলোচনা করেছি।


কুরিয়ার ক্যানসেলেশন রেট কী?

কুরিয়ার ক্যানসেলেশন রেট বলতে বোঝায়, একজন গ্রাহকের নাম্বার থেকে এখন পর্যন্ত করা সমস্ত অনলাইন অর্ডারের উপর ভিত্তি করে ক্যানসেলেশন এবং সফল অর্ডারের রিপোর্ট তৈরি করা হয়।

উদাহরণ:

  • ধরুন, আপনি ৫০টি প্রোডাক্ট অনলাইনে অর্ডার করেছেন।
  • এর মধ্যে ৫টি অর্ডার বাতিল হয়েছে।

ফলাফল:

  • ক্যানসেলেশন রেট = ৫ ÷ ৫০ × ১০০ = ১০%
  • সফল অর্ডারের রেট = ৯০%

এই রেটটি বিভিন্ন সাইট এবং কুরিয়ার সার্ভিসে শতাংশ আকারে দেখানো হয়।


কেন অর্ডার ক্যানসেলেশন ২০% এর বেশি হলে ডেলিভারি চার্জ নেওয়া হয়?

যদি একটি কাস্টমারের ক্যানসেলেশন রেট ২০% এর বেশি হয়, তাহলে:

  • গ্রাহকের অর্ডার রিসিভ করার সম্ভাবনা কম থাকে।
  • কাস্টমার প্রোডাক্ট না নিলে ডেলিভারি চার্জ এবং রিটার্ন চার্জ কোম্পানির উপর পড়ে।
  • কখনও কখনও রিটার্ন হওয়া প্রোডাক্ট পথেই নষ্ট বা ভেঙে যায়, যার ফলে লস আরও বেশি হয়।


সুতরাং, ক্যানসেলেশন রেট ২০% এর বেশি হলে ডেলিভারি চার্জ অ্যাডভান্সে নেওয়া হয়। এটি কোম্পানিকে আর্থিক ক্ষতি থেকে রক্ষা করে এবং নিশ্চিত করে যে কাস্টমার সত্যিই প্রোডাক্ট রিসিভ করবেন।


ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে প্রোডাক্ট না পেলে কি হবে?

যদি আপনি ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে প্রোডাক্ট না পান, তাহলে আমরা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফেরত দেবো। এটি নিশ্চিত করে যে গ্রাহক কোনভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না।


ডেলিভারি চার্জ রিটার্ন না হলে?
  • যদি কোনো কারণে ডেলিভারি চার্জ ফেরত না দেওয়া হয়, আপনি আমাদের কোম্পানির নামে অনলাইনে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করতে পারেন।
  • তারা আপনার অভিযোগের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিবে।
  • আপনার ডেলিভারি চার্জ ও জরিমান অর্থ ফেরত পেয়ে যাবেন।
  • অনলাইনে অভিযোগ করার লিংক: https://dncrp.com


ডেলিভারি চার্জ অগ্রিম দেওয়ার পর প্রোডাক্ট নষ্ট বা খারাপ হলে?
  • যদি প্রোডাক্টটি নষ্ট বা ভাঙা অবস্থায় পৌঁছায়, আপনার ডেলিভারি চার্জ ফেরত করা হবে।
  • তবে, প্রোডাক্টটি ওয়েবসাইটে প্রদর্শিত ছবির/ভিডিওর মতো অবস্থায় থাকে এবং আপনি তা না পছন্দ করলে ডেলিভারি চার্জ ফেরত দেওয়া হবে না।
  • সুতরাং অর্ডার করার আগে ভেবে-চিন্তে অর্ডার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


কিভাবে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন?
  • আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোনে যোগাযোগ করুন: +88013 2942 9493
  • নগদ/বিকাশের মাধ্যমে পাঠাতে পারেন: +88015 6817 8460
  • সেন্ড মানি করার সময় অর্ডার আইডি উল্লেখ করুন
  • প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার অর্ডার কনফার্ম করা হবে


ডেলিভারি চার্জ এবং সময়সীমা

  • ঢাকার ভিতরে: কেজি প্রতি ৭০ টাকা, ডেলিভারি সময় ২৪–৪৮ ঘণ্টা
  • ঢাকার বাইরে: কেজি প্রতি ১২০ টাকা, ডেলিভারি সময় ২–৪ দিন


প্রোডাক্ট নির্ধারিত সময়মতো না পেলে কি করবেন?

চিন্তা করার কিছু নেই। যদি প্রোডাক্ট নির্ধারিত সময়মতো না পৌঁছায়, আপনি ডেলিভারি ম্যানকে একটি নির্দিষ্ট সময় বলতে পারেন। প্রোডাক্ট সেই সময়মতো আপনার ঠিকানায় পৌঁছানো নিশ্চিত করা হবে।


অরোনেজের সাথে থাকুন, সাশ্রয়ী মূল্যে প্রোডাক্ট কিনুন ক্যাশ অন ডেলিভারিতে এবং প্রতারণা থেকে নিরাপদ থাকুন। ধন্যবাদ।

0